পোস্টগুলি

কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মিথ্যার বিরোধী শিক্ষা

ছবি
  মিথ্যার বিরোধী শিক্ষা ================================== মিথ্যা কহিয়া পারিবে তুমি, সকলরে ধোকা দিতে; কিন্তু ফাঁকি দিতে পারিবে না, আল্লাহ তাআ'লা কে। আব্দুল কাদির নিজামিয়ায় যাচ্ছে যবে চলে, সম্ভাষণ করিয়া তাহার মাতা অল্প কথা কহে; 'বিপদে পড়িলেও হাজার যেন মিথ্যা নাহি বলে’, আরো বলিয়াছেন, ‌‌‘সত্যই মিথ্যার শত্রু হইয়া রহে’।

লিপিকার সম্বন্ধে

ছবি
  লিপিকার সম্বন্ধে ==================== লেখকগণ; লেখালেখির আরভ্যমাণ করে যখন, ভাবা-শোনা-পড়ার কাজ করে যাই তখন। ★ ভাবার দেশে সে আঁকে, নিত্য-নতুন ছবি। ছন্দ লাগাই শব্দের ফাঁকে, হওয়ার জন্য কবি। এই ছন্দ হয় তার বড়ই আপনজন। ★ পশু ও পাখির গান; চালাই তারই কানে। প্রকৃতি ও দৃশ্যের গান; বাজাই তার মনে। এই গানের ছন্দ শুনে বসিয়ে তার আসন। লিপিকার সম্বন্ধে ©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম 

খোদার দেওয়া সালাত

ছবি
খোদার দেওয়া সালাত ====================== ভোর বেলায় আজানের ধ্বনি কানে যখনি বাজে মসজিদে যাই গরীব-ধনী নামাজ পড়ার কাজে। ♦' নামাজের বয়স'। ★ সন্তানদের বয়স যখন সাত বছরের পাড়ে সকল অভিভাবক তখন নামাজ পড়াবেন তারে দশ বছর থেকে পড়বে না যখন নামাজ পড়াবেন মেরে। ♦ 'নামাজের স্বাভাবিক নিয়ম'। ★আল্লা-হু আকবার তাকবীর বলো নিয়ত করে; আত্মসমর্পন করে। আল্লা-হু আকবার বলে রুকু করো  ছানা পড়ে; কেরাত শেষে। ★ কাওমা কর তুমি, 'সামি আল্লাহু লিমান হামিদাহ' বলে; সিজদায় যাও চলি, আল্লা-হু আকবার বলে। ★ দুই সিজদার মাঝে বৈঠক করো, 'আল্লা-হুম্মাগফিরলী' দোয়াটি পড়তে; দুই সিজদার পর বসো, তাশাহ্হুদ, দরূদ আদায় করতে; দুইদিকে সালাম দিও, নামাজ তুমি শেষ করতে। ♦'৫ ওয়াক্তের শুরু ও শেষ'। ★ উষার আলো প্রকাশের পর ফজর শুরু হয়রে সূর্যোদয় হওয়ার পর তাতো ফজরের সময় নয়রে। [ বাকি গুলো এড করা হবে ] খোদার দেওয়া সালাত ©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম 

একই দেশের মোরা?

ছবি
  একই দেশের মোরা? =================== এক দেশেতে বাস করিরে; তাই ভাই-বোন নয় মোরা? 'কষ্ট কেনো দিস রে; মোদের সম্পর্ক ছেড়ে তোরা'? ★ 'একাত্তরে জয় করেছি; এই দেশটাকেই তো মোরা!' নির্যাতন করেছে পাকিস্তানী; সেতাই কী ছিলিনা তোরা'? একই দেশের মোরা? ©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম 

পঞ্চেন্দ্রিয় মানব

ছবি
পঞ্চেন্দ্রিয় মানব পঞ্চেন্দ্রিয় মানব ======================== ইবাদত করার লক্ষে, মোদের বানালে মনুষ্য; আবার আঁখি দিলে দেখতে, সৃষ্টির আজব দৃশ্য।  ★ শ্রবণের জন্য দু কর্ণ দিলে, দানের ওয়াক্তে তুমি কর না শর্ত; ঘ্রাণ নেওয়ার তরে নাসিকা দিলে, ঘ্রাতব্যের সহজে দুই গর্ত। ★ জিহ্বা দিয়ে বুঝতে দিলে,  সকল স্বাদের মর্ম; ত্বক দিয়ে তারে করতে দিলে, রক্ষার সকল কর্ম। পঞ্চেন্দ্রিয় মানব ©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম

ক্লেশের জিন্দেগী বা মেহনতি জনতা

ছবি
ক্লেশের জিন্দেগী ===================  দিন মজুরী খেটে-খুঁটে,             পারিশ্রমিক পাই। দু'মুঠো অন্ন খেয়ে,          কষ্টে জীবন চালাই। ★ কঠিন শ্রমের কষ্টতে সে, দিন দুপুর কাটায়; রাত্রি বেলায় শরীর ফাঁটে, অধীর ব্যাথার জ্বালায়। ★ শিক্ষার্জন করেনি বলে, তাদের করো না দায়। ক্ষুদ্রজ্ঞানী টি যা জানে; তা জানা নেই তোমার মাথায়। ক্লেশের জিন্দেগী ©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম

শিষ্য কী সবার? বা তুমিই কী শিষ্য?

ছবি
শিষ্য কী সবার ? বা তুমিই কী  শিষ্য? =========================== সবার সমীপস্থে ; সদা তুমি, ছাত্র হয়ে রও। শিক্ষার তরে তাদের তুমি,  শিক্ষক বানিয়ে লও। * ভক্তি করে তাদের তুমি, প্রশ্ন করে যাও। জানার তরে অজানা বিষয়গুলি,  জেনে বুঝে নাও। শিষ্য কী সবার? বা তুমিই কী  শিষ্য? ©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম 

জীবনের শুরু-শেষ

ছবি
  জীবনের শুরু-শেষ ======================== ক্ষমা পাবে শিশুকাল         কষ্টে যাবে বৃদ্ধকাল; যৌবন হলো শ্রেষ্ঠকাল          কাজে লাগাও ইহকাল! বাঁচব আমি কতকাল?          ফাঁকি দিলাম বহুকাল, ঘুমিয়ে ছিলাম এতকাল;          হটাৎ হবে ইন্তেকাল,  বন্ধ হবে কার্যকাল।          শুরু হবে পরকাল! থাকতে হবে চিরকাল। জীবনের শুরু-শেষ ©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম

তুমিই কী রবের বান্দা

ছবি
  তুমিই কী রবের বান্দা? ========================== দুনিয়ার মায়া ও ভালোবাসা ভূলে, রবের দাসত্ব করো! সকলে মিলে; মহীর কুৎসিত দূর হবে তবে । * রবের দ্বারে যাও যবে বিপদে পড়ে, 'কিভাবে স্বীকার করো, তব নিজেরে দাস বলে'? কেননা,তুমিইতো ছিলে সারাবছর পাপের সাগরে। * রবের দয়ার দ্বার তো কবু করেননি বন্ধন! তবে বিপদে পরেই কেন করছো কন্দন? 'এমন অভিনয় করো কিভাবে তারই বান্দা হয়ে'? তুমিই কী রবের বান্দা? ©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম

মিথ্যার বিরোধী শিক্ষা

ছবি
মিথ্যার বিরোধী শিক্ষা =========================== মিথ্যা কহিয়া পারিবে তুমি, সকলরে ধোকা দিতে; কিন্তু ফাঁকি দিতে পারিবে না, আল্লাহ তাআ'লা কে। আব্দুল কাদির নিজামিয়ায় যাচ্ছে যবে চলে, সম্ভাষণ করিয়া তাহার মাতা অল্প কথা কহে; বিপদে পড়িলেও হাজার যেন মিথ্যা নাহি বলে, আরো বলিয়াছেন, ‌‌সত্য মিথ্যার শত্রু হইয়া রহে। মিথ্যার বিরোধী শিক্ষা © ✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম