কোরআন শিখার কোর্স
কুরআন শিখার কোর্স ================== ধনী কে ? যার কাছে টাকা-পয়সা থাকে সেই কী ধনী? উত্তর হলো, অবশ্যই না। ধনী শুধুমাত্র টাকা-পয়সা থাকলেই হয়না। ‘শিক্ষা’ নামক সম্পদ যার কাছে যতটুকু পরিমাণ বেশি রয়েছে, সে বাকিদের ততটুকু পরিমাণ বেশি ধনী। আর এটি এমন সম্পদ, যাতে কেউ ভাগ বসাতে পারে না। শিক্ষা একটি গাছের মত যার কাছে অনেকগুলো শাখা বা ঢাল আছে। তবে একজন মু'মিনের শিক্ষার গাছটি কিছুটা ভিন্ন। আর এই ভিন্ন গাছের সকল শাখার মধ্যে শ্রেষ্ট শাখা বা ঢালটি হলো– ‘কুরআন শিক্ষা’। কুরআন একটি গ্রন্থ যাতে আলোচনা হয়নি তেমন বিষয় পৃথিবীতে নেই। আমরা জানি, যে কোনো বইয়ের অর্থ বুঝতে পারার আগে আরো একটি বিষয় ঠিক থাকা উচিৎ। আর তা হলো– যথাযোগ্য ভাবে বইটির লিখাগুলো পড়তে পারা বা পাঠ করতে পারা। আর তাই ‘কুরআন শিক্ষা’ নামক শাখাটির শীর্ষের পাতাটি হচ্ছে, কুরআনের শুদ্ধ পাঠ শিক্ষা। আর ঐ শাখার বাকি পাতাগুলোর মধ্যে কুরআনের অনুবাদ পড়া শিক্ষা, কুরআনের ব্যাখ্যা পড়া শিক্ষা, কুরআন গবেষণা করা শিক্ষা এইরকম রকমারি পাতা তো আছেই। একটি উক্তি খুবই সমাদৃত। কেউ কেউ বলে এটি ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ'র আর তা কিছুটা এরকম– “তোমার হাজার...