সূরা ফাতিহা (কোরআনের ভূমিকা)
সূরা ফাতিহা (কোরআনের ভূমিকা) সূরা ফাতিহা (কোরআনের ভূমিকা) === ====== ========= ====== আল্লাহর নামে; আমি করলাম শুরু দয়া-করুণার, যিনি মহান গুরু। বা, আল্লাহর নামে আরম্ভ; সাথে নিয়ে ভক্তি, দয়া ও করুণায়; যার নেই কমতি। (১) গুণকীর্তন সবই তারই তরে; নির্মিত পণ্য সব যারই ভরে। (২) দয়া ও করুণায়; যার নেই কমতি, (৩) প্রতিফল দিবসের তিনিই মহান অধিপতি। (৪) উপাসনা মোরা ; তোমারই করি, সহায়তা পেতে কেবল, তোমাকেই ধরি। (৫) মুস্তাক্বিম পথে; মোদের চালাও, (৬) তাদের সাথে; যাদের অনুগ্রহ বিলাও। (৭) ক্রোধ করো যাদের; ও পথভ্রষ্টে যারা রয়, প্রার্থনা মোদের, তাদের সাথে নয়। সূরা ফাতিহা (কোরআনের ভূমিকা) ©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম