পোস্টগুলি

না'তে রাসূল [ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ] লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নবীজির মো'জেজা মেরাজ

ছবি
নবীজির মো'জেযা মে'রাজ ========================= মোস্তফা মোস্তফা ওগো নবী, অনন্তরের প্রশান্তি ওগো নবী। ঐ  * মে'রাজে গিয়েছিলেন আপনি নবী, বোরাক ও রফরফ কে সাওয়ার ধরি; (2) মে'রাজ থেকে নামাজ আনিলে তুমি, বান্দা হয়ে যেন (2) আল্লাহর ইবাদত করি। ঐ * ছিদরাতুল মুনতাহা পেরিয়ে যেতে হবে, মে'রাজ রাতে জিবরাঈল এই কথা বলে; (2) প্রথম আসমানে জিবরাঈল গেল থেমে বিনয় হয়ে বললেন (2) আমার যাওয়ার নেই শক্তি। ঐ * মে'রাজ থেকে এসে করছিলেন বর্ণনা, তোমার কথা শুনেও অনেকে মানল না; (2) বিনা দলিলে মানিলেন শ্রেষ্ট সাহাবা; আপনি (নবী) তাকে দিলেন (2) ছিদ্দিক আকবর উপাধী। ঐ *মো'জেযা তোমার নবী মে'রাজ ও ক্বোরআন, যথেষ্ট এই দুটো তো খুব আবহমান; (2) বহু মো'জেযা আছে, যা মহা-মহিয়ান; রেজাউল করে তো (2) আল্লাহ-নবীর গোলামী। ঐ নবীজির মো'জেযা মে'রাজ ©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম

ছায়্যেদি মুর্শেদি

ছবি
ছায়্যেদি মুর্শেদি =============== ছায়্যেদি মুর্শেদি... ইয়া নবী, ইয়া নবী। ইয়া নবী... * আমার প্রিয় নবী এলেন এই ধরাতে, (2)  ‌ আলোকিত ভুবন নবীর আগমনেতে; (2)   কুল মাখলুকাতের নবী... [ঐ] * আহমদ-মুহাম্মদ যিনি নবী,   তিনি জাহানের শ্রেষ্ঠ নবী; (2)   তিনি না এলে এই মহিতে,   আঁধারে ডুবিতো সবি...[ঐ] ছায়্যেদি মুর্শেদি ©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম

নবীর দরুদ মু’জেযা

ছবি
নবীর দরুদ মু'জেযা ======================== তুমি আমার প্রিয় নবী,  আমি উম্মত তোমারি;  তায়তো সদা যিকির করি,  মোহাম্মাদ্ রাসূলুল্লাহ। •‌ আল্লাহুম্মা সাল্লে আ'লা,   সায়্যেদিনা মুহাম্মাদিন্ , ওয়ালা আলি সায়্যেদিনা,  ওয়া-মাওলানা মুহাম্মাদিন। [২] ঐ * বারই রবিউল আওয়ালে,    প্রিয় নবীর আগমনে;  সোমবার তুমি দামী হলে,   তারই শুভ দরশনে {২}  নবী গেলেন মে'রাজে,  নামায উপহার আনলেন সাথে।  নামায পড়ি দরুদ পড়ি,  মোহাম্মাদ্ রাসূলুল্লাহ। [২] ঐ * চাইজে নবী বারংবার,    হয়জেনো গো আপনার দিদার;    আশেকগণ চায় সদা যেতে,  আপনার দরবার মদীনাতে {২}  সোনার মদীনায় গেলে আমি,   সালাম দিবো বার-বারই  মিলাদ-ক্বিয়াম পড়বো তবই,  মোহাম্মাদ্ রাসূলুল্লাহ। [২] ঐ * দরুদ নবীর প্রশংসা,   যে পড়ে সে পায় ভালোবাসা ;  একবার পড়লে মুছে দশটি গুনাহ,  মিলে দশটি পুণ্যমালা {২}  রেজাউল আলম পড়ছে তাই,   ভালোবাসা থাকতে সদায়;  কবুল করো তাকে তাই,   মোহাম্মাদ্ রাসূলুল্লাহ। [২] ঐ ...