খোদার দেওয়া সালাত
খোদার দেওয়া সালাত======================
ভোর বেলায় আজানের ধ্বনি
কানে যখনি বাজে
মসজিদে যাই গরীব-ধনী
নামাজ পড়ার কাজে।
♦'নামাজের বয়স'।
★ সন্তানদের বয়স যখন
সাত বছরের পাড়ে
সকল অভিভাবক তখন
নামাজ পড়াবেন তারে
দশ বছর থেকে পড়বে না যখন
নামাজ পড়াবেন মেরে।
♦ 'নামাজের স্বাভাবিক নিয়ম'।
★আল্লা-হু আকবার তাকবীর বলো
নিয়ত করে; আত্মসমর্পন করে।
আল্লা-হু আকবার বলে রুকু করো
ছানা পড়ে; কেরাত শেষে।
★ কাওমা কর তুমি,
'সামি আল্লাহু লিমান হামিদাহ' বলে;
সিজদায় যাও চলি,
আল্লা-হু আকবার বলে।
★ দুই সিজদার মাঝে বৈঠক করো,
'আল্লা-হুম্মাগফিরলী' দোয়াটি পড়তে;
দুই সিজদার পর বসো,
তাশাহ্হুদ, দরূদ আদায় করতে;
দুইদিকে সালাম দিও,
নামাজ তুমি শেষ করতে।
♦'৫ ওয়াক্তের শুরু ও শেষ'।
★ উষার আলো প্রকাশের পর
ফজর শুরু হয়রে
সূর্যোদয় হওয়ার পর
তাতো ফজরের সময় নয়রে।
[ বাকি গুলো এড করা হবে ]
খোদার দেওয়া সালাত
©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন