পোস্টগুলি

ছোট প্রবন্ধ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কথা : যাতে ব্যক্তির ব্যক্তিত্বের পরিচয়

ছবি
কথা : যাতে ব্যক্তির ব্যক্তিত্বের পরিচয় ============================ কথা মানুষের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম। ভাব প্রকাশের এই মাধ্যমটির ব্যবহার বা গুরুত্ব বর্তমানে ক্রমে ক্রমে বৃদ্ধি হচ্ছে। কমিউনিকেশন স্কিল বা কথা বলার দক্ষতা এখন শিক্ষা হতে শুরু করে চাকরী পর্যন্ত, ঘর থেকে শুরু করে ধর্মশালা পর্যন্ত। সর্বক্ষেত্রে যে যত বেশী সুন্দর এবং আকর্ষণীয়ভাবে কথা উপস্থাপন করতে পারে, তার সম্মান, মর্যাদা, প্রয়োজনীয়তা ও গুরুত্ব ঠিক তত বেশী। আমার ফিলোসফি হলো– কথার সুন্দর উপস্থাপনা দুইভাবে আসে। কিংবা বলতে পারেন, কথা বলার ধরণ বা সৌন্দর্য দুইভাবে বৃদ্ধি পায়। প্রথমত, জ্ঞানচর্চায় নিবিষ্ট থাকার ফলে। দ্বিতীয়ত, সুচিন্তার অধিকারী বা ভদ্রতার মোড়কে আবৃত থাকার ফলে। আবার দ্বিতীয় দিকটি পরিপূর্ণ হয় একজন সু-ধার্মিক হওয়ার মাধ্যমে। প্রথমটি সুন্দর শব্দ গঠনে মন ও জ্ঞান সহায়তা করে। দ্বিতীয়টি মার্জিত শব্দ গঠনে এবং শব্দ ব্যবহার জায়গা পরিচয় করণে সহায়তা করে। প্রথমটি প্রয়োজনীয় দিক। আর দ্বিতীয়টি অপ্রয়োজনীয় দিক। কিন্তু অপ্রয়োজনীয় দিকটি শ্রেষ্ঠ। জ্ঞান বিজ্ঞানের বিপ্লবের যুগে কথার সৌন্দর্যের অপ্রয়োজনীয় দিকটি ...

নিভু নিভু প্রদীপ

ছবি
  নিভু নিভু প্রদীপ =================== রামাদান আমাদের দরজায় কড়া নাড়ছে, নিয়ে আসছে অফুরন্ত রহমত, অগণিত কল্যাণের দ্বার। এটি সেই মাস, যেখানে প্রতিটি মুহূর্ত সাজানো থাকে সুযোগের মালায়—গুনাহ মাফ করানোর, আত্মশুদ্ধির পথে এগিয়ে যাওয়ার, আল্লাহর নৈকট্য লাভের। কিন্তু আমরা কি সত্যিই এই মাসের মূল্য বুঝি? যদি বুঝতাম, তবে কি একে অবহেলায় পার করে দিতাম? রামাদান ঠিক সেই সফরের মতো, যেখানে গন্তব্য জান্নাত, আর পথপ্রদর্শক হলো তাকওয়া। কিন্তু যদি কেউ এ যাত্রায় অলসতা করে, দেরি করে, কিংবা মাঝপথে বিরতি নিয়ে বসে থাকে, তবে সে কি আদৌ গন্তব্যে পৌঁছাতে পারবে? প্রতিবারের মতো এবারও হয়তো কেউ কেউ রামাদানকে স্বাগত জানাবে উৎসাহহীন হৃদয়ে, নিয়মের বৃত্তে আবদ্ধ কিছু রুটিনে সীমাবদ্ধ রেখে। অথচ, যে রামাদান আল্লাহর অসীম দয়া, ক্ষমা আর মুক্তির প্রতিশ্রুতি নিয়ে আসে, সে রামাদানই যদি আমাদের জীবনকে বদলে দিতে না পারে, তাহলে আমাদের চেয়ে হতভাগা আর কে? আমাদের চেয়ে অসফল আর কে আছে?  সফল তারাই, যারা এই পবিত্র মাসের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে আল্লাহর ক্ষমা লাভ করে। প্রিয় নবী (ﷺ) এই সফলতাকে দাস মুক্তির সঙ্গে তুলনা করেছেন। রামাদান আসলে ...

নতুন বছর : শুভ্র আলোর সূচনায়

ছবি
  নতুন বছর : শুভ্র আলোর সূচনায়  =========================== সময়ের চাকা ঘূর্ণায়মান। বছর আসে, বছর যায়। কিন্তু নতুন বছরের প্রারম্ভে মানুষের মনে জাগে নতুন আশা, নতুন উদ্দীপনা। এ যেনো দিগন্তরেখায় উদীয়মান সূর্যের আলোকচ্ছটায় জেগে ওঠা প্রাণের গল্প। তবে নতুন বছরের সূচনা মানেই কি কেবল উৎসব-আয়োজন? নাকি এতে রয়েছে আত্মসমীক্ষা, শুদ্ধিকরণের এক বিশেষ সুযোগ? এই প্রবন্ধে আমরা আলোচনা করব নতুন বছরের করণীয় ও বর্জনীয় সম্পর্কে, যাতে ব্যক্তি, সমাজ ও ধর্মীয় দৃষ্টিকোণ সমন্বিত হয়। • নতুন বছরের অর্থ ও আত্মসমীক্ষা নতুন বছর মানে এক নতুন সূচনা। পেছনের ভুল-ত্রুটি, ব্যর্থতা এবং পাপের হিসাব করে এগিয়ে যাওয়ার সময়। আল্লাহ তাআলা কুরআনে বলেন: "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَالْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ" অনুবাদ:- “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ্কে ভয় করতে থাকো। আর প্রত্যেক ব্যক্তির লক্ষ্য রাখা উচিত, আগামীকালের জন্যে সে কী প্রেরণ করেছে। আর তোমরা আল্লাহ্কে ভয় করতে থাকো। নিশ্চয়ই আল্লাহ্ সেসব কর্মকান্ড সম্পর্কে অবগত যা ত...

অপচয়ের থলি বাড়ানো বন্ধ করো !

ছবি
অপচয়ের থলি বাড়ানো বন্ধ করো  ========================  পানির নল থেকে পানি টিপটিপ করে বয়ে চলেছে, অনিয়ন্ত্রিত, অবিরাম। কোথাও যেন তার বিরাম নেই, বিশ্রাম নেই। আমরা দাঁত মাজার সময় কল ছেড়ে দিই, ভুলে যাই। কিংবা আরও খারাপ অবস্থা, ভুলিই না— বরং আমরা ভাবিই না। ঝরনাধারার মতো সেই পানি তখন ঝরে পড়ে, থেমে থাকে না, আমরাও ফিরে তাকিয়ে দেখি না। কখনো রান্নাঘরে হাঁড়ির নিচে অনির্দিষ্টকাল ধরে আগুন জ্বলছে, অথচ চোখ সেখানে নেই। অগ্নিশিখার নীলচে দহনে রান্না শেষ হয়ে গেছে, কিন্তু চুলা জ্বলছেই। অসাবধানতাবশত রুমের পাখা ঘুরছে, বাতি জ্বলছে, অথচ ঘর ফাঁকা। রুমে আমরা কেউ নেই। কিন্তু অপচয় রয়ে গেছে। যেন এক নির্বাক আত্মা, আমাদের ছায়ার মতো পিছু নিয়েছে। তারপর আসে খাবার। প্লেটে পড়ে থাকা শেষ কয়েক লোকমা, যা আমাদের উদাসীনতায় ফেলে দেওয়া হয়। ক্ষুধা ফুরিয়েছে, কিন্তু তৃষ্ণা? না, তৃষ্ণা ফুরোয় না, আমাদের অবিবেচনার তৃষ্ণা অক্ষয়। হয়তো এক চুমুক পানি ফেলে দিই অবহেলায়, হয়তো অর্ধেক খাবার জিনিসপত্রের সঙ্গে মিশে যায় আবর্জনার স্তুপে। কিন্তু কী অবলীলায় আমরা ভুলে যাই যে এই প্রতিটি কণা, প্রতিটি ফোঁটা কোনো না কোনো শ্রমের, কারো না কারো প্র...

স্বাধীনতা : মুক্ত আকাশে আত্মার শুদ্ধ উড়ান

ছবি
  স্বাধীনতা : মুক্ত আকাশে আত্মার শুদ্ধ উড়ান ============================ = স্বাধীনতা—এই শব্দটি উচ্চারণেই যেন এক ধরণের প্রশান্তি আছে। মনে হয়, দিগন্ত জোড়া নীল আকাশের নিচে আমি একা দাঁড়িয়ে আছি, এবং আমি যা চাই, তা-ই করতে পারি। কিন্তু এই ‘যা চাই তাই করতে পারা’র মাঝে এক বিপুল বিভ্রান্তি লুকিয়ে থাকে, যা আমাদের স্বাধীনতাকে নিয়ন্ত্রণহীন স্বেচ্ছাচারিতার পথে ঠেলে দেয়। অথচ প্রকৃত স্বাধীনতা কখনোই স্বেচ্ছাচারিতার সমার্থক নয়। বরং স্বাধীনতা হলো—দায়িত্ববোধ ও নৈতিক উপলব্ধির মধ্যে ভারসাম্য স্থাপন করার এক মহান মানবিক ক্ষমতা। আমরা যদি একটি কারাগারের কথা ভাবি, সেখানে বন্দি মানুষটি জানে—তার হাত-পা বাঁধা, তার সময় সীমিত, সে ইচ্ছেমতো চলাফেরা করতে পারে না। এ এক জাগতিক শারীরিক পরাধীনতা। কিন্তু একজন মানুষ মুক্ত বাতাসে হাঁটছে, অথচ সে নিজের লোভ, রাগ, হিংসা, স্বার্থপরতা ও নৈতিক দুর্বলতার শিকলে বাঁধা—সে কি সত্যিকার অর্থে মুক্ত? না, সে বন্দি, অদৃশ্য এক আত্মিক কারাগারে। সুতরাং প্রশ্ন হলো—স্বাধীনতা কী? “ True freedom lies not in boundless choices, but in the conscious balance of responsibility, morality, an...

নতুন বৎসরের সূচনা ❗

ছবি
নতুন বৎসরের সূচনা ======================= প্রতি সেকেন্ডে কতবার আমরা নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করছি, তা আমরা জানি না। এমনকি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কীভাবে চলে যাচ্ছে, তাও জানি না। আরো জানি না গুনাহের পরিমাণ কতটুকু বেড়েছে। এটাও জানি না সাওয়াবের কাজ কতটুকু করতে পেরেছি‌? আমাদের দৃষ্টি খারাপ। আমাদের চিন্তা খারাপ। আমাদের চলা-ফেরা, উঠা-বসা, খাওয়া-দাওয়া সবই খারাপ। এতোসব খারাপের সংমিশ্রণেই আমরা নিজেদেরকে মানুষ হিসেবে দাবি করি। আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব বলে পরিচয় দিই নিজেকে। শুধু তাই নয়, নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের অনুসারী হিসেবেও দাবি করি। কিন্তু সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটি কাজ করে থাকি ভুল কিংবা পাপে ভরা। লজ্জা পায় নিজেদের গুনাহ স্বীকার করতে, অথচ আমরা গুনাহগার। মুনাফিক হিসেবে পরিচিত হতে মনে বাধা সৃষ্টি হয় কিন্তু দিনশেষে আমরাই শ্রেষ্ঠ মুনাফিক। নামাজ এবং ধর্মীয় সকল কার্যাবলী সম্পাদন করতে অপারগতা প্রকাশ করি। কৃপণতা দেখায় সর্বশ্রেষ্ঠ প্রশংসিত নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং তার পবিত্র বংশের...

একজন গণিতবিদ নিয়ে কথা

ছবি
  একজন গণিতবিদ নিয়ে কথা ====================== গণিত এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, যা আমি মনে করি। তবে অনেকেই তা বিশ্বাসও করেন। যদিও আমিও করি। কথা হলো, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীর পরিবর্তনে বইয়ের মধ্যে গণিত এর কিছু নতুন নতুন রূপ আসে। যেমন:- সূচক ও লগারিদম, ত্রিকোণমিতিক অনুপাত, সসীম ধারা, বাস্তব সংখ্যা, ইত্যাদি।  গণিতের বিভিন্ন রূপগুলোর সাথে আত্মীয়তার সম্পর্ক থাকার পরও এখনো পর্যন্ত গণিতকে আপন করে ভাবতে পারিনি। তবে কিছু গণিতবিদকে খুবই ভালোবাসি।  কোন্ গণিতবিদদের ভালোবাসি তার লিস্ট আমি দিতে পারবো না। তবে একজন কে নিয়ে এখন কথা বলবো। তার আগে একটা বিষয় নিয়ে জানতে চাই। তা হলো– আচ্ছা আপনি জীবনে যদি ২০-৪০ বৎসরের হয়, তাহলে আপনি এই কম বয়সে সোশ্যাল মিডিয়ার মাধ্যম ছাড়া পৃথিবীকে ভালো কিছু দিয়ে কতটুকু পরিচয় লাভ করতে পারবেন ? এই উত্তরটি অবশ্যই জানাবেন।  যার কথা বলছি, তিনি আর কেউ নন। তিনি হলেন, ভারতের ‘শ্রীনিবাস রামানুজান (Sree Ramanujan)’। যার জন্ম ১৮৮৭ সালের ২২ ডিসেম্বর আর মৃত্যু ১৯২০ সালের ২৬ এপ্রিল। তিনি পাঁচ বছর বয়সে তিনি গ্রামের স্কুলে ভর্তি হন। আর প্রাথমিক স...

পাঠ্যবই এর আদর্শ পাঠক'

ছবি
'পাঠ্যবই'। এই শব্দটি শুনলেই বা কোথাও দেখলে আমরা সাধারণত যে ক্যাটাগরির বই মনে করে থাকি, তাহলো স্কুল অথবা মাদ্রাসার বই। যেগুলো শ্রেণিকক্ষে পড়ানো হয়। কিন্তু এগুলোই কি একজন মানুষের জন্য পাঠ্যবই ? আমি বলবো, না! এই বইগুলো ছাড়াও যে বইগুলো রয়েছে, তা আসল পাঠ্যবই। আর আমার ভাবনায় যেহেতু এই বইগুলো আসল পাঠ্যবই। তাই আমি পাঠ্যবই শব্দের অর্থ মনে করি, 'পড়ার উপযোগী বই'।  যদি জানতে চাওয়া হয় কেনো? আমি বলব, সেই বইগুলোতে (অর্থাৎ শ্রেণিকক্ষের নির্ধারিত ও নির্বাচিত বই) তেমন কিছু শিখতে পারি না। কারণ; একটি রোবট কে যেভাবে কোনো কাজ করার জন্য নির্ধারিত করে দেওয়া হয়, ঠিক একইভাবে আমাদেরও নির্ধারিত করে দেওয়া হয় নির্দিষ্ট কিছু বিষয় জানার জন্য। আর এই নির্দিষ্ট বিষয়গুলো যখন আমরা জানার চেষ্টা করি তখন আমাদের অনেক গভীরেও মাঝে-মাঝে যেতে ইচ্ছা করে। যার অনেকগুলো বিষয় ঐ শ্রেণীর বইগুলো তে না থাকায় আমরা জানতে চাইলেও আমরা পারি না। নামাজ এর সময় হলে ৩-৪মিনিট পূর্বে লালবাতি জ্বালিয়ে যেভাবে সুন্নত পড়তে নিষেধ করা হয়। অথবা ট্রাফিক সিগন্যাল এর লালবাতি উদিত হলে যেভাবে গাড়িকে থেমে থাকতে হয়। তারপর সবুজ...

নতুন বৎসরের তিন প্রতিশ্রুতি ❗

ছবি
নতুন বৎসরের তিন প্রতিশ্রুতি  নতুন বৎসরের তিন প্রতিশ্রুতি ❗ ============================= নতুন বৎসর সকলের জন্য একপ্রকার উপঢৌকন। যেই উপঢৌকন কোনো ভালো কাজ করার ফলে পাওয়া যায় না। বরং ভালো কাজ করার সুযোগ হিসেবে পাওয়া যায়। অর্থাৎ, নতুন বৎসর আসলেই আমরা একটা বৃহদাকার সময় এবং সুযোগ পাবো ভালো কাজ করার। কিন্তু আমাদের জীবনে নতুন বৎসর এসে অতিবাহিত হয়ে চলে যাওয়ার পরেও আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি না। আর তখন সেই নতুন বৎসর যেভাবে আমাদের থেকে চলে যায়। ঠিক একইভাবে চলে যায় একটা লম্বা সুযোগ। তাই আমাদের উচিত নিজেদেরকে প্রতিশ্রুতিতে আবদ্ধ করে ভালো কাজে লিপ্ত হওয়া। প্রত্যেকটি ভালো কাজ যেকোনো একটি উদ্দেশ্যে করা হয়। হয়তো ইহকালের লাভের উদ্দেশ্যে। কিংবা পরকালের সুখের জন্য। আর এই দুইটি উদ্দেশ্য একইসাথে রেখে যেসব ভালো কাজ করা যায়, তন্মধ্য থেকে শ্রেষ্ঠ তিনটি ভালো কাজ এখানে যুক্ত করা হলো। আর এই তিনটি যথার্থভাবে করলে আরো অনেকগুলো ভালো কাজ এমনিতেই হয়ে যায়। ১. মুনাফিক এর স্বভাব পরিত্যাগ করা। পৃথিবীর সবচেয়ে বড় খারাপ লোক হলো, মুনাফিকরা। কারণ তারা নিজেদের আত্মপ্রকাশ তথা নিজেদের আসল রূপ লুকিয়ে র...

হিফজরত ও হিফজ সমাপ্তকৃত ভাইদের জন্য

ছবি
হিফজরত ও হিফজ সমাপ্তকৃত ভাইদের জন্য হিফজরত ও হিফজ সমাপ্তকৃত ভাইদের জন্য ============================== বিশ্বখ্যাত হাফেজ-ক্বারীদের তিলাওয়াত শুনুন। দৈনিক অন্তত ০২-পারা তিলাওয়াত করুন। যাতে একমাসে দুইবার সম্পূর্ণ করতে পারেন। একমাসে দুইবার হলে, বারো মাসে হবে ২×১২= ২৪ বার। এবং ২৪ বার × ৫ বছর = ১২০ বার। আর আপনার অন্য পড়া না থাকলে, আরো বেশি তিলাওয়াত করুন। তিলাওয়াতকৃত পারা থেকে প্রতিদিন সর্বনিম্ন ১-পারা নামাজে তিলাওয়াত করুন। নিজ থেকে বেশি বেশি মেহনত (পরিশ্রম, চেষ্টা)করুন। প্রতিদিনের অবসর সময়ে অপর ছাত্র ভাইয়ের সাথে মিলে পরস্পর প্রশ্ন পরুন বিভিন্নভাবে। এবং প্রশ্ন করুন বিচারকের মতো। চলার পথে, উঠা-বসায় তথা সর্বদা তিলাওয়াত করুন। যেখানে কুরআন তিলাওয়াত শরীয়তে বাধা নেই সেই স্থানে। উস্তাদ তথা শিক্ষকের দেওয়া পরামর্শ অনুযায়ী চলুন। গুনাহর কাজ থেকে নিজেকে বিরত রাখুন। এবং সাওয়াবের কাজ করুন, আক্বিদা ঠিক করে। তাহাজ্জুদের নামাজসহ বিভিন্ন নফল নামাজ আদায় করুন। ফরজ, ওয়াজিব ও সুন্নত এর পাশাপাশি। আল্লাহর কাছে খুব বেশি দোয়া করুন। আর সর্বদা প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)'র উপর এবং তার ব...

কাজের সফলতা আমাদের পাশেই

ছবি
  কাজের সফলতা আমাদের পাশেই  ========================== প্রত্যেকটি মানুষের ভিতরে লুকিয়ে আছে, হরেকরকম অভিজ্ঞতা। কেউ তা বের করে নিতে পারে। আবার কেউ তা পারে না। প্রত্যেকের মনে রাখা উচিত; যে বিষয় নিয়ে কাজ করি না কেন, সেই কাজে উত্তীর্ণ না হলে ভেঙ্গে পড়া যাবে না। যে কারণে উত্তীর্ণ হতে পারেনি, সেটি বের করে উত্তীর্ণ হওয়ার জন্য আবার চেষ্টা করা। কাজটি যদি কারো সামনে উপস্থাপন করার মতো হয়, তখন গ্রহণযোগ্য হয়ে উঠা পর্যন্ত ধৈর্য্য রাখা। কারণ; যে কাজটি নিজে করেছি, সেটি নিজের কাছে স্বর্গের মতো ভালো লাগলেও অন্যের কাছে তা কিন্তু নরকের মতো খারাপ লাগতেই পারে।  আর কাজটি উপস্থাপন করার দরকার হলে, সময় অনুযায়ী সঠিকভাবে সেই কাজটি উপস্থাপন করা। উপস্থাপন করার পর কাজটি গ্রহণযোগ্য না হলে, তাতে নিজের কি অক্ষমতা ছিল?  কি ভুল ছিল ? সেই ভুলটি পরেরবার এর জন্য ঠিক করে, আর ভুল না হওয়ার মতো পরিশ্রম করা।  অনুত্তীর্ণ হলে আমাদের কাছে আরেকটি রোগ হয়ে যায়। আর তা হলো– আমাদের পরিবার-আত্মীয় এবং আপনজনদের তখন দূরের মানুষ মনে করি বা আপন মনে করি না। আর তাদের যে সম্মানটা আগে দিতাম, তাও কমিয়ে দিয়ে এমন...