সূরা ফাতিহা (কোরআনের ভূমিকা)

সূরা ফাতিহা (কোরআনের ভূমিকা)

সূরা ফাতিহা (কোরআনের ভূমিকা)
=== ====== ========= ======

আল্লাহর নামে; আমি করলাম শুরু 

দয়া-করুণার, যিনি মহান গুরু।

বা,

আল্লাহর নামে আরম্ভ; সাথে নিয়ে ভক্তি,

দয়া ও করুণায়; যার নেই কমতি।


(১)   গুণকীর্তন সবই তারই তরে;

        নির্মিত পণ্য সব যারই ভরে।

(২)   দয়া ও করুণায়; যার নেই কমতি,

(৩)   প্রতিফল দিবসের তিনিই মহান অধিপতি।

(৪)   উপাসনা মোরা ; তোমারই করি,

        সহায়তা পেতে কেবল, তোমাকেই ধরি।

(৫)   মুস্তাক্বিম পথে; মোদের চালাও,

(৬)   তাদের সাথে; যাদের অনুগ্রহ বিলাও।

(৭)   ক্রোধ করো যাদের; ও পথভ্রষ্টে যারা রয়,

       প্রার্থনা মোদের, তাদের সাথে নয়।


সূরা ফাতিহা (কোরআনের ভূমিকা)

©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নবীর দরুদ মু’জেযা

পাঠ্যবই এর আদর্শ পাঠক'

হাবিব প্রকাশন সম্পর্কে কথাকিছু

নতুন বৎসরের তিন প্রতিশ্রুতি ❗

হিফজরত ও হিফজ সমাপ্তকৃত ভাইদের জন্য

নতুন বছর : শুভ্র আলোর সূচনায়