নবীজির মো'জেজা মেরাজ
নবীজির মো'জেযা মে'রাজ=========================
মোস্তফা মোস্তফা ওগো নবী,
অনন্তরের প্রশান্তি ওগো নবী। ঐ
* মে'রাজে গিয়েছিলেন আপনি নবী,
বোরাক ও রফরফ কে সাওয়ার ধরি; (2)
মে'রাজ থেকে নামাজ আনিলে তুমি,
বান্দা হয়ে যেন (2)
আল্লাহর ইবাদত করি। ঐ
* ছিদরাতুল মুনতাহা পেরিয়ে যেতে হবে,
মে'রাজ রাতে জিবরাঈল এই কথা বলে; (2)
প্রথম আসমানে জিবরাঈল গেল থেমে
বিনয় হয়ে বললেন (2)
আমার যাওয়ার নেই শক্তি। ঐ
* মে'রাজ থেকে এসে করছিলেন বর্ণনা,
তোমার কথা শুনেও অনেকে মানল না; (2)
বিনা দলিলে মানিলেন শ্রেষ্ট সাহাবা;
আপনি (নবী) তাকে দিলেন (2)
ছিদ্দিক আকবর উপাধী। ঐ
*মো'জেযা তোমার নবী মে'রাজ ও ক্বোরআন,
যথেষ্ট এই দুটো তো খুব আবহমান; (2)
বহু মো'জেযা আছে, যা মহা-মহিয়ান;
রেজাউল করে তো (2)
আল্লাহ-নবীর গোলামী। ঐ
নবীজির মো'জেযা মে'রাজ
©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন