কোরআন শিখার কোর্স



 কুরআন শিখার কোর্স

==================


ধনী কে ? যার কাছে টাকা-পয়সা থাকে সেই কী ধনী? উত্তর হলো, অবশ্যই না। ধনী শুধুমাত্র টাকা-পয়সা থাকলেই হয়না। ‘শিক্ষা’ নামক সম্পদ যার কাছে যতটুকু পরিমাণ বেশি রয়েছে, সে বাকিদের ততটুকু পরিমাণ বেশি ধনী। আর এটি এমন সম্পদ, যাতে কেউ ভাগ বসাতে পারে না। শিক্ষা একটি গাছের মত যার কাছে অনেকগুলো শাখা বা ঢাল আছে। তবে একজন মু'মিনের শিক্ষার গাছটি কিছুটা ভিন্ন। আর এই ভিন্ন গাছের সকল শাখার মধ্যে শ্রেষ্ট শাখা বা ঢালটি হলো– ‘কুরআন শিক্ষা’। কুরআন একটি গ্রন্থ যাতে আলোচনা হয়নি তেমন বিষয় পৃথিবীতে নেই। আমরা জানি, যে কোনো বইয়ের অর্থ বুঝতে পারার আগে আরো একটি বিষয় ঠিক থাকা উচিৎ। আর তা হলো– যথাযোগ্য ভাবে বইটির লিখাগুলো পড়তে পারা বা পাঠ করতে পারা। আর তাই ‘কুরআন শিক্ষা’ নামক শাখাটির শীর্ষের পাতাটি হচ্ছে, কুরআনের শুদ্ধ পাঠ শিক্ষা। আর ঐ শাখার বাকি পাতাগুলোর মধ্যে কুরআনের অনুবাদ পড়া শিক্ষা, কুরআনের ব্যাখ্যা পড়া শিক্ষা, কুরআন গবেষণা করা শিক্ষা এইরকম রকমারি পাতা তো আছেই।


 একটি উক্তি খুবই সমাদৃত। কেউ কেউ বলে এটি ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ'র আর তা কিছুটা এরকম– “তোমার হাজার ডিগ্রি থাকতে পারে, তবে তুমি যদি কুরআন তিলাওয়াত করতে না পারো তাহলে তুমি আসলে কিছুই পারো না।” যদিও জানি না উক্তিটি আসলে ওনার নাকি! তবে রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]'র একটি হাদিসে বর্ণিত আছে যে, “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শিক্ষা অর্জন করে এবং অন্যজন কে শেখায়।” 


শিক্ষার্জন করা কাজটি অন্ততঃপক্ষে শুরুর দিকে হলেও একা সম্পাদন করা যাই না। কিংবা শুরুর দিকে না হলেও করা কাজ আরো ভালো করার সময় একা সম্পাদন করা যাই না। তাই প্রয়োজন হয়, একজন শিক্ষকের। যার সঠিক দিক নির্দেশনার মাধ্যমে কাজটি যথার্থভাবে সমাপ্ত হবে। এবং সফলতা আসবে। 



🟢 এবার আসি কোর্সটির আলোচনায়। আপনি যদি একজন  অভিভাবক হয়ে থাকেন আপনি নিশ্চয়ই জানবেন–


  •  কুরআনের শুদ্ধ পাঠ শেখানোর শেষে কোনো শিক্ষক সনদপত্র দেয় না। কিন্তু এই কোর্সটি সম্পন্ন করার পর সনদপত্র দেওয়া হবে। 
  • আবার ৪৫০/= টাকা হাদিয়া নিয়ে কোনো শিক্ষক সহজে পড়ায় না। যদি পড়ায়, তাহলে তখনো ২০ মিনিট কিংবা ৩০মিনিট এর বেশি কখনো পড়ায় না। কিন্তু এই কোর্সটিতে ৪৫০/= টাকা হাদিয়ায় প্রত্যেকদিন প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট পড়ানো হবে।
  • পড়ানোর সময় কী কী বলা হয়েছে তা ছাত্ররা বেশিরভাগ ভুলে যাই। আর তার সমাধান হিসেবে এই কোর্সটি তে রয়েছে পুরো ক্লাসের রেকর্ডিং ভিডিও। যেই ভিডিওগুলো দেখার মাধ্যমে পুনরায় মনে করতে পারবেন।

  • আর ৪৫০/= হাদিয়া নিয়ে কোনো শিক্ষক বই দেই না। কিন্তু এই কোর্সটিতে আপনি পাবেন দুটো অনলাইন বই বা পিডিএফ।
  • ৪৫০/= টাকা নিয়ে কোনো শিক্ষক সবসময় সহযোগিতা করে না। তবে এই কোর্সটি তে আপনি একজন যোগ্য ইন্সট্রাক্টর এবং যার থেকে আপনি সবসময় সহযোগিতা নিতে পারেন।


আরো ইত্যাদি সুবিধা দিয়ে সাজানো এই কোর্সটি আজই লুফে নিন। একটু দেরী হলে, সুযোগ যাবে চলে।


 কুরআন শিখার কোর্স

©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নবীর দরুদ মু’জেযা

পাঠ্যবই এর আদর্শ পাঠক'

হাবিব প্রকাশন সম্পর্কে কথাকিছু

নতুন বৎসরের তিন প্রতিশ্রুতি ❗

সূরা ফাতিহা (কোরআনের ভূমিকা)

হিফজরত ও হিফজ সমাপ্তকৃত ভাইদের জন্য

নতুন বছর : শুভ্র আলোর সূচনায়