হাবিব প্রকাশন সম্পর্কে কথাকিছু
হাবিব প্রকাশন সম্পর্কে কথাকিছু
==== ====== ===== =========
পৃথিবী এটি একপ্রকার বিস্তৃত ঘর। আর আমরা এই বিস্তৃত ঘরে বসবাস করি। মানুষ ছাড়াও বসবাস করে অনেক পশু। তবে সকল মানুষ সৃষ্টিগতভাবে মানুষ হলেও অনেক সময় তাদের শুধুমাত্র পশু ছাড়া অন্য কিছু বলা ভালো হবে না। কারণ একজন মানুষ আর একজন পশুর মাঝে পার্থক্য হলো জ্ঞানের। যা মানুষের কাছে থাকে, কিন্তু পশুর কাছে নয়।
তাই মূলনীতির মানুষ তথা আদর্শ মানুষ হতে আমাদের প্রয়োজন জ্ঞানের। জ্ঞান অর্জনের অন্যতম নাম হলো জানা। জানার সমাধান আছে বিভিন্ন ধরনের। কেউ জানে শোনার মাধ্যমে তথা শ্রবণ করার দ্বারা। কেউ জানে ইশারার মাধ্যমে তথা ইশারা ইঙ্গিতে অবহিত হওয়ার দ্বারা। কেউ জানে পড়ার মাধ্যমে তথা পঠন বা অধ্যয়ন করার দ্বারা।
তবে পড়ার মাধ্যমেই মানুষ বেশি উপকৃত হয়। উপকার করার জন্য কাউকে তো অবশ্যই সেই দ্বায়িত্ব নিতে হয়। আর সেই দ্বায়িত্ব পালন করেন লেখকগণ। সমাধান করেন তার কলমের মাধ্যমে। লেখকগণ তার কলমের কালি দিয়ে ফুঁটিয়ে তোলেন, তাদের মনের ভিতরে লুকিয়ে থাকা জানার সমাধানের সকল চিন্তা-ভাবনা আর খুঁটিনাটি। চিন্তা-ভাবনা এবং খুঁটিনাটি সর্বদা একই পরিসরের হয় না। কখনো হয় বড় আবার কখনো ছোট।
![]() |
| হাবিব প্রকাশন সম্পর্কে কথাকিছু |
কাগজে এতসব জানার সমাধান লেখার ফলে ভরে যায় লেখকদের কাগজপত্র। অতঃপর তখন এই কাগজপত্র সুন্দর করে সাজিয়ে পরিপাটি করার প্রয়োজন হয়। আর প্রয়োজনের খাতিরে তৈরি করতে হয় কখনো বই, কখনো ম্যাগাজিন, আবার কখনো পত্র-পত্রিকা। শুধু এতোটুকুতেই কিন্তু বই, ম্যাগাজিন, পত্রপত্রিকা তৈরি হয়ে সকলের হাতে-হাতে যায় না। সকলের হাতে-হাতে যাওয়ার জন্য বই, ম্যাগাজিন, বা পত্র-পত্রিকাগুলো মুদ্রণ করে প্রকাশ করতে হয়। এবং তা করেন একজন প্রকাশক তার প্রকাশনা প্রতিষ্ঠান থেকে।
পৃথিবীতে যেমন অসংখ্য লেখক আছে। তেমনি প্রকাশক ও প্রকাশনা প্রতিষ্ঠানের রয়েছে বহু সংখ্যক। আজ আমরা পরিচিত হবো সেখান থেকে একটি প্রকাশনা প্রতিষ্ঠানের সাথে। আর সেটির নাম হলো, ‘হাবিব প্রকাশন’। এই নামটি শুনে অনেকের কাছে নতুন প্রতিষ্ঠান মনে হলেও কিন্তু আবার অনেকের কাছে তা পূর্ব থেকে পরিচিত প্রতিষ্ঠান।
তবে কারা কীভাবে হাবিব প্রকাশন এর সাথে পরিচিত হয়ে সম্পর্ক গড়েছেন, সেই কথা বলবো না। কথা বলবো– পরিচিত হওয়ার নিয়ে। ‘হাবিব প্রকাশন’ এর প্রকাশিত বই যারা পড়েছেন,পড়ছেন এবং ভবিষ্যতে পড়বেন তাদের সবার সাথে হাবিব প্রকাশনের সাথে একটি সম্পর্ক গড়ে উঠেছে যে সম্পর্কের নাম হলো, ‘পাঠক ফোরাম’। আর এই সম্পর্ক বজায় রাখতে হাবিব প্রকাশন তৈরি করেছে একটি গ্রুপ। আর সম্পর্কের নামের সাথে মিল রেখে গ্রুপটির নাম দেওয়া হয়েছে, ‘হাবিব প্রকাশন পাঠক ফোরাম’।
বর্তমানের পাঠক এবং যারা ভবিষ্যতেও হবেন কিংবা হওয়ার ইচ্ছা রাখেন সবাই যুক্ত হতে পারেন সেই গ্রুপে। যেখানে আপনি হাবিব প্রকাশনের প্রকাশিত এবং প্রকাশিতব্য বই,ম্যাগাজিনসহ এসব কিছু সম্পর্কে জানতে পারবেন। পূর্ব থেকে হওয়া পাঠকদের পোষ্টের মাধ্যমে। এবং প্রকাশকের মাধ্যমে। আর তাদের গ্রুপের রীতি বজায় রাখতে আপনিও গ্রুপটিতে পোস্ট করতে পারবেন।
🔴আপনি গ্রুপটিতে যে যে বিষয়ে পোস্ট করতে পারবেন। তা হলো–
(১) পোস্ট করতে পারেন, হাবিব প্রকাশন এর অগ্রগামী কামনায়,
(২) পোস্ট করতে পারেন, হাবিব প্রকাশন এর বই ম্যাগাজিন পড়ে মনে পাওয়া তৃপ্তির কথা আর না পেলে না পাওয়ার কারণ কথা।
(২) পোস্ট করতে পারেন, হাবিব প্রকাশন এর কোন্ বই পড়ে কি কি নতুন জেনেছেন। আর আলোচনা কেমন হলো। লিখতে পারেন ছোট্ট সামারি (Summary) কিংবা রিভিউ (Review)।
(৩) পোস্ট করতে পারেন, হাবিব প্রকাশন এর বইয়ের মান বা অঙ্গসজ্জা ডিজাইন কেমন হওয়া উচিত তা নিয়ে। ইত্যাদি।
🟢 অফিসিয়াল ফেইসবুক পেইজ :- হাবিব প্রকাশন
🟡 অফিসিয়াল ফেইসবুক গ্রুপ :- হাবিব প্রকাশন পাঠক ফোরাম
হাবিব প্রকাশন সম্পর্কে কথাকিছু
©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন