হিফজরত ও হিফজ সমাপ্তকৃত ভাইদের জন্য
হিফজরত ও হিফজ সমাপ্তকৃত ভাইদের জন্য
==============================
- বিশ্বখ্যাত হাফেজ-ক্বারীদের তিলাওয়াত শুনুন।
- দৈনিক অন্তত ০২-পারা তিলাওয়াত করুন। যাতে একমাসে দুইবার সম্পূর্ণ করতে পারেন। একমাসে দুইবার হলে, বারো মাসে হবে ২×১২= ২৪ বার। এবং ২৪ বার × ৫ বছর = ১২০ বার। আর আপনার অন্য পড়া না থাকলে, আরো বেশি তিলাওয়াত করুন।
- তিলাওয়াতকৃত পারা থেকে প্রতিদিন সর্বনিম্ন ১-পারা নামাজে তিলাওয়াত করুন।
- নিজ থেকে বেশি বেশি মেহনত (পরিশ্রম, চেষ্টা)করুন।
- প্রতিদিনের অবসর সময়ে অপর ছাত্র ভাইয়ের সাথে মিলে পরস্পর প্রশ্ন পরুন বিভিন্নভাবে। এবং প্রশ্ন করুন বিচারকের মতো।
- চলার পথে, উঠা-বসায় তথা সর্বদা তিলাওয়াত করুন। যেখানে কুরআন তিলাওয়াত শরীয়তে বাধা নেই সেই স্থানে।
- উস্তাদ তথা শিক্ষকের দেওয়া পরামর্শ অনুযায়ী চলুন।
- গুনাহর কাজ থেকে নিজেকে বিরত রাখুন। এবং সাওয়াবের কাজ করুন, আক্বিদা ঠিক করে।
- তাহাজ্জুদের নামাজসহ বিভিন্ন নফল নামাজ আদায় করুন। ফরজ, ওয়াজিব ও সুন্নত এর পাশাপাশি।
- আল্লাহর কাছে খুব বেশি দোয়া করুন। আর সর্বদা প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)'র উপর এবং তার বংশের উপর দরূদ পড়ুন।
হিফজরত ও হিফজ সমাপ্তকৃত ভাইদের জন্য
©✍️লেখক:- হাফেজ এস এম রেজাউল আলম
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন