পাঠ্যবই এর আদর্শ পাঠক'
'পাঠ্যবই'। এই শব্দটি শুনলেই বা কোথাও দেখলে আমরা সাধারণত যে ক্যাটাগরির বই মনে করে থাকি, তাহলো স্কুল অথবা মাদ্রাসার বই। যেগুলো শ্রেণিকক্ষে পড়ানো হয়। কিন্তু এগুলোই কি একজন মানুষের জন্য পাঠ্যবই ? আমি বলবো, না! এই বইগুলো ছাড়াও যে বইগুলো রয়েছে, তা আসল পাঠ্যবই। আর আমার ভাবনায় যেহেতু এই বইগুলো আসল পাঠ্যবই। তাই আমি পাঠ্যবই শব্দের অর্থ মনে করি, 'পড়ার উপযোগী বই'।
যদি জানতে চাওয়া হয় কেনো? আমি বলব, সেই বইগুলোতে (অর্থাৎ শ্রেণিকক্ষের নির্ধারিত ও নির্বাচিত বই) তেমন কিছু শিখতে পারি না। কারণ; একটি রোবট কে যেভাবে কোনো কাজ করার জন্য নির্ধারিত করে দেওয়া হয়, ঠিক একইভাবে আমাদেরও নির্ধারিত করে দেওয়া হয় নির্দিষ্ট কিছু বিষয় জানার জন্য। আর এই নির্দিষ্ট বিষয়গুলো যখন আমরা জানার চেষ্টা করি তখন আমাদের অনেক গভীরেও মাঝে-মাঝে যেতে ইচ্ছা করে। যার অনেকগুলো বিষয় ঐ শ্রেণীর বইগুলো তে না থাকায় আমরা জানতে চাইলেও আমরা পারি না। নামাজ এর সময় হলে ৩-৪মিনিট পূর্বে লালবাতি জ্বালিয়ে যেভাবে সুন্নত পড়তে নিষেধ করা হয়। অথবা ট্রাফিক সিগন্যাল এর লালবাতি উদিত হলে যেভাবে গাড়িকে থেমে থাকতে হয়। তারপর সবুজ বাতি জ্বলে ওঠার পর চালানোর অনুমতি পায়। ঠিক সেইভাবে আমাদেরও অপেক্ষা করতে হয়, অপর আরেকটি ক্লাসে বা শ্রেণীতে যাওয়ার জন্য। অর্থাৎ যেই শ্রেণীতে রয়েছি সেই শ্রেণীর বার্ষিক পরীক্ষা বা বৎসরের শেষের পরীক্ষাটি তে উত্তীর্ণ হয়ে উপরের শ্রেণীর পাঠ শুরু করার জন্য।
| পাঠ্যবই এর আদর্শ পাঠক |
এই কারণ এবং আরো কিছু কারণে; আমি শ্রেণিকক্ষের নির্ধারিত ও নির্বাচিত বইগুলো কে অপাঠ্য বই মনে করি। আর তা ছাড়া আরো যে বইগুলো রয়েছে, সেগুলো কে পাঠ্যবই মনে করি। আর এই পাঠ্যবইগুলোর 'আদর্শ পাঠক' হওয়ার জন্য আমি কিছু টিপস্ তৈরি করেছি। এগুলো অনেকের কাছে আবার অযথা বা ফালতু লাগতে পারে। কিন্তু দিনশেষে এই কথা মনে রাখা উচিত, একজনের কাছে কোনো একটি বিষয় বা জিনিষ স্বর্গের মতো ভালো লাগলেও অপরজনের কাছে তা নরকের মতো খারাপ লাগতে পারে। তবে সত্য কথা হলো, আমি এই টিপস্ বা উপায়গুলো নিজেই পালন করার চেষ্টা করি। টিপস্ বা উপায়গুলো হলো-
🟩 বইয়ের প্রচ্ছদ বা মলাটে এবং ফ্ল্যাপ দুটো তে কোনো লিখা থাকলে, তা পড়া।
🟦 বইয়ের নামটি মনে রেখে, বইটি পড়ে বুঝার চেষ্টা করা; ঐ নামটি কেনো দেওয়া হয়েছে?
🟩 সূচিপত্র পড়া।
🟦 সূচিপত্র থেকে যে বিষয়টি সবচেয়ে বেশি ভালো লাগে তা প্রথমে পড়া। যাতে করে বইটি পড়তে অনেক ভালো লাগে।
🟩 বিষয়বস্তু ভালোভাবে পড়া।
🟦 বইয়ের শুরুতে লেখকের অথবা অনুবাদকের কোনো কথা দেওয়া থাকলে, তা অবশ্যই পড়া।
🟩 একাধারে শুধু না পড়ে; সেখান থেকে নিজেরা কি কি শিখেছি, জেনেছি এবং বুঝেছি সেটি নোট খাতায় লিখে রাখা।
🟦 এবং বই শেষ করার পর একটি রিভিউ তৈরি করা।
পাঠ্যবই এর আদর্শ পাঠক
©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন