নতুন বৎসরের সূচনা ❗


নতুন বৎসরের সূচনা =======================


প্রতি সেকেন্ডে কতবার আমরা নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করছি, তা আমরা জানি না। এমনকি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কীভাবে চলে যাচ্ছে, তাও জানি না। আরো জানি না গুনাহের পরিমাণ কতটুকু বেড়েছে। এটাও জানি না সাওয়াবের কাজ কতটুকু করতে পেরেছি‌?

আমাদের দৃষ্টি খারাপ। আমাদের চিন্তা খারাপ। আমাদের চলা-ফেরা, উঠা-বসা, খাওয়া-দাওয়া সবই খারাপ। এতোসব খারাপের সংমিশ্রণেই আমরা নিজেদেরকে মানুষ হিসেবে দাবি করি। আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব বলে পরিচয় দিই নিজেকে। শুধু তাই নয়, নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের অনুসারী হিসেবেও দাবি করি।

কিন্তু সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটি কাজ করে থাকি ভুল কিংবা পাপে ভরা। লজ্জা পায় নিজেদের গুনাহ স্বীকার করতে, অথচ আমরা গুনাহগার। মুনাফিক হিসেবে পরিচিত হতে মনে বাধা সৃষ্টি হয় কিন্তু দিনশেষে আমরাই শ্রেষ্ঠ মুনাফিক। নামাজ এবং ধর্মীয় সকল কার্যাবলী সম্পাদন করতে অপারগতা প্রকাশ করি। কৃপণতা দেখায় সর্বশ্রেষ্ঠ প্রশংসিত নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং তার পবিত্র বংশের উপর দরুদ প্রেরণ করতে।

সময় ফুরিয়ে আসছে পৃথিবীতে থাকার। প্রতিবার সেকেন্ড শেষ হয়ে মিনিট আসছে। মিনিট শেষ হয়ে ঘন্টা। আর ঘন্টা শেষ হয়ে দিন। দিন শেষ হয়ে পর্ব আকারে ধারণ করছে সাতদিনে আবদ্ধ সপ্তাহ। আর কয়েক সপ্তাহ শেষ হওয়ার পর ছোট ভাবে রূপ পরিবর্তন করে হয়ে উঠছে মাস। আর সেই মাস দলবদ্ধভাবে রূপান্তরিত হয়ে বছর হচ্ছে।

সকল সমস্যা আমরা দূর করতে পারবো কিনা সেটি নিয়ে সংশয় থাকলেও  সকল সমস্যা দূর করার চেষ্টা অবশ্যই করতে পারি। সেই চেষ্টা যদি বৎসরের শুরু থেকেই করা হয়, তাহলে আর কোনো কথাই নেই। জানুয়ারী মাস দিয়ে শুরু হয় ইংরেজি নববর্ষ এবং বৈশাখ মাস দিয়ে শুরু হয় বাংলা নববর্ষ। কিন্তু মানতে খুবই কষ্ট হলেও এইকথা সত্য যে, আমরা প্রায় মুসলিম ভুলে যাই মহররম মাস দিয়ে আরবি নববর্ষ তথা হিজরী নববর্ষ শুরু হওয়ার কথা।

ইংরেজি নববর্ষ এবং বাংলা নববর্ষ এর প্রতি ভালোবাসা রেখে, আমাদের অবশ্যই উচিত হিজরী নববর্ষ কে সম্মান করা। ১৪৪৩ হিজরী আমাদের ভুলে ভরা কার্যকলাপের মাধ্যমে চলে গিয়েছে। সেই ভুলকে অনুশোচনা ও শিক্ষার মাধ্যমে নতুন মেহমান হিসেবে আসা ১৪৪৪ হিজরী নববর্ষ কে আমরা সাদরে গ্রহণ করতে পারি। ইনশাআল্লাহ।

হিজরী নববর্ষ তোমায়, ভালোবাসি অনুপম।
হিজরী নববর্ষ তোমায়, মধুর স্বাগতম।


নতুন বৎসরের সূচনা ❗

© ✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম 


©This Photo was Created by নকশাকার-Nakshakar


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নবীর দরুদ মু’জেযা

পাঠ্যবই এর আদর্শ পাঠক'

হাবিব প্রকাশন সম্পর্কে কথাকিছু

নতুন বৎসরের তিন প্রতিশ্রুতি ❗

সূরা ফাতিহা (কোরআনের ভূমিকা)

হিফজরত ও হিফজ সমাপ্তকৃত ভাইদের জন্য

নতুন বছর : শুভ্র আলোর সূচনায়