কাজের সফলতা আমাদের পাশেই
কাজের সফলতা আমাদের পাশেই
==========================
প্রত্যেকটি মানুষের ভিতরে লুকিয়ে আছে, হরেকরকম অভিজ্ঞতা। কেউ তা বের করে নিতে পারে। আবার কেউ তা পারে না। প্রত্যেকের মনে রাখা উচিত; যে বিষয় নিয়ে কাজ করি না কেন, সেই কাজে উত্তীর্ণ না হলে ভেঙ্গে পড়া যাবে না। যে কারণে উত্তীর্ণ হতে পারেনি, সেটি বের করে উত্তীর্ণ হওয়ার জন্য আবার চেষ্টা করা। কাজটি যদি কারো সামনে উপস্থাপন করার মতো হয়, তখন গ্রহণযোগ্য হয়ে উঠা পর্যন্ত ধৈর্য্য রাখা। কারণ; যে কাজটি নিজে করেছি, সেটি নিজের কাছে স্বর্গের মতো ভালো লাগলেও অন্যের কাছে তা কিন্তু নরকের মতো খারাপ লাগতেই পারে।
আর কাজটি উপস্থাপন করার দরকার হলে, সময় অনুযায়ী সঠিকভাবে সেই কাজটি উপস্থাপন করা। উপস্থাপন করার পর কাজটি গ্রহণযোগ্য না হলে, তাতে নিজের কি অক্ষমতা ছিল? কি ভুল ছিল ? সেই ভুলটি পরেরবার এর জন্য ঠিক করে, আর ভুল না হওয়ার মতো পরিশ্রম করা।
অনুত্তীর্ণ হলে আমাদের কাছে আরেকটি রোগ হয়ে যায়। আর তা হলো– আমাদের পরিবার-আত্মীয় এবং আপনজনদের তখন দূরের মানুষ মনে করি বা আপন মনে করি না। আর তাদের যে সম্মানটা আগে দিতাম, তাও কমিয়ে দিয়ে এমন ভাবে আচরণ করা শুরু করি যেন তারাই সেই বিপদ। যে বিপদের কারণে, আমি বা আপনি অনুত্তীর্ণ হয়েছি আসলে কি তারা আমাদের কাজের জন্য বিপদ হিসেবে এসেছে নাকি শুভাকাঙ্ক্ষী হিসেবে কাঙ্খী শুভাকাঙ্ক্ষী হিসেবে আর আমরা যখন উত্তীর্ণ হই তখনো তাদের অবদান থাকে অথচ হঠাৎ কোন উত্তীর্ণ হওয়াতে তাদের থেকে দূরে সরে থাকতে চাই ভবিষ্যতেও যখন আবার উত্তীর্ণ হব তখনও তারা আমরা উত্তীর্ণ হওয়ার জন্য কোন অবদান রেখে যাবেন তাই আমাদের উচিত এই সম্পর্কগুলোকে সম্মান করা।
আমরা না জেনে থাকলেও জানা উচিত যে পৃথিবীর বুক কাঁপানো ব্যক্তিগণ হারার পর সফলতার দালান খুঁজে পেয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ হেরে যাওয়া ব্যক্তিটিও যখন উত্তীর্ণ হয়ে বিজয় লাভ করে তখন তা ইতিহাস হয়ে যায় কারণ সে হাঁটতে হাঁটতে প্রত্যেকটি ভুলের রূপ দেখেছে যখন সে প্রত্যেকটি ভুলের রূপকে শুদ্ধ রূপ দান করে তখন তা আসলেই শ্রেষ্ঠত্বের ঘরে বসবাস করার মতো সুযোগ পেয়ে যায়।
কাজের সফলতা আমাদের পাশেই
©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন