পঞ্চেন্দ্রিয় মানব
| পঞ্চেন্দ্রিয় মানব |
পঞ্চেন্দ্রিয় মানব
========================
ইবাদত করার লক্ষে,
মোদের বানালে মনুষ্য;
আবার আঁখি দিলে দেখতে,
সৃষ্টির আজব দৃশ্য।
★ শ্রবণের জন্য দু কর্ণ দিলে,
দানের ওয়াক্তে তুমি কর না শর্ত;
ঘ্রাণ নেওয়ার তরে নাসিকা দিলে,
ঘ্রাতব্যের সহজে দুই গর্ত।
★ জিহ্বা দিয়ে বুঝতে দিলে,
সকল স্বাদের মর্ম;
ত্বক দিয়ে তারে করতে দিলে,
রক্ষার সকল কর্ম।
পঞ্চেন্দ্রিয় মানব
©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম
অসাধারণ একটি কবিতা
উত্তরমুছুন